২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্রাসনের পরপরই ইরাকের অস্ত্র স্থাপনাগুলোতে লুটতরাজ হয়েছে

২০০৩ সালে মার্কিন বাহিনী কর্তৃক ইরাক আক্রমনের পরবর্তী কয়েক সপ্তাহে দেশটির অস্ত্র স্থাপনাগুলিতে ব্যাপক হারে লুটতরাজ হয়েছে। ওই সময় এমন কিছু যন্ত্রাংশ লুট হয় যা দিয়ে পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ইরাকের বানিজ্য উপমন্ত্রি সামি আল আরাজির উদ্বৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, লুটেরারা মূল্যবান সরঞ্জামাদী লুট করা যেতে পারে এমন কিছু স্থাপনায় সংঘটিতভাবে অপারেশন চালায়। এসব সরঞ্জাম সামরিক ও বেসামরিক উভয় কাজেই ব্যবহৃত হয়।

ক্রেন এবং লরির সাহায্যে লুটেরারা লুটতরাজ চালায়। মন্ত্রীর উদ্বৃতি দিয়ে টাইমস আরও জানায়, ওরা বেশ ভাল মতই জানত যে তারা কি করছে বা কি তাদের প্রয়োজন ।