যুক্তরাষ্ট্রে এক হোটেলে বন্দুকধারীর গুলিতে ৭ জন নিহত
যুক্তরাষ্ট্রের এক হোটেলে বন্দুকধারী এক ব্যক্তি গুলি করে সাত জনকে হত্যা করেছে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭ টায় ব্র“কফিল্ডের শেরাটন হোটেলে চার্চের নৈমিত্তিক অনুষ্ঠানে এ হত্যাকান্ডের ঘটনা সংঘটিত হয়। খবর বার্তা সংস্থার।
গুলিতে চারজন ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিন জন মারাতœক জখম হয়ে পরবর্তীতে মৃত্যু মুখে পতিত হয়। পুলিশ জানায়, মৃতদের মাঝে ছিল কিশোর যুবক থেকে ষাটোর্ধ বয়সী পর্যন্ত লোকজন।
ব্র“কফিল্ড পুলিশ কর্তৃপক্ষ জানায়, এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন এমন কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
তবে গির্র্জার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত ৪৫ বছর বয়স্ক এক বন্দুকধারীর বর্ননা পাওয়া গেছে, যে ব্যক্তি অনেক বছর ধরে প্রতি শনিবার সকালে হোটেলটিতে নিয়মিত যাতায়াত করতো।
এ হত্যাকান্ডের কারন সম্পর্কেও কিছু জানা যায়নি। পুলিশ নিউ বার্লিনের নিকটবর্তী এলাকায় তল্লাসি চালাচ্ছে।
১৫ এবং ১৭ বছরের দুই তরুন, ৭২ বছরের এক বৃদ্ধ এবং ৫৫ বছর বয়স্ক এক মহিলা হোটেলটিতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বাকি ৪৪ থেকে ৪৫ বছরের তিন ব্যক্তি হাসপাতালে নেয়ার পর মারা যায়।
হাসপাতালে মারাতœক জখম হয়ে ভর্তি হয়েছে আরো চারজন।
এক বিচারকসহ চারজনকে হত্যার ঠিক এক দিন পরই এ হত্যাকান্ড সংঘটিত হল। অবশ্য শনিবার মার্কিন পুলিশ বাহিনীর বিশেষ দল চার খুনের জন্য দায়ী লোকটিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
