মসুলে বন্দুকধারীদের গুলিতে ৩ পুলিশ নিহত
শনিবার ইরাকের মসুলে একটি শেষকৃত্যানুষ্ঠানের শোভাযাত্রায় বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ নিহত এবং অপর এক ব্যক্তি আহত হয়।
ইরাকি পুলিশ সদস্য আম্মার হুসেইন জানান, আগের দিন মসুলে এক বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী এবং দুই শিশু নিহত হয়।
মসুলের পুলিশ তাদের শেষকৃত্যানুষ্ঠানের জন্য শোভাযাত্রা করে যাচ্ছিল, ওই সময়েই বন্দুকধারীদের হামলায় তিন পুলিশ নিহত হয়। খবর বার্তা সংস্থার।
