২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হু জিনতাও চীনা সামরিক কমিশনের চেয়ারম্যান নিযুক্ত

চীনের আইন পরিষদ ন্যাশনাল পিপলস কংগ্রেস প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক পদে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের নিয়োগ অনুমোদন করেছে ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

হু জিনতাও এখন থেকে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের স্থলাভিষিক্ত হলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে এ নিয়োগের মধ্য দিয়ে সর্বময় রাজনৈতিক ক্ষমতা জিয়াং জেমিনের কাছ থেকে হু-এর কাছে অর্পিত হল। নেতৃত্বের পরিবর্তনও সম্পূর্ণ হল।

কমিউনিস্ট পার্টি ছাড়াও হু এখন সামরিক বাহিনী এবং রাষ্ট্রে একচ্ছত্র কর্তৃত্বের অধিকারী হলেন।

ন্যাশনাল পিপলস কংগ্রেস প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক অর্থাৎ কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান পদে প্রেসিডেন্ট হু জিনতাও’র নিয়োগ সর্বসম্মতভাবে অনুমোদন লাভ করে।  

৬২ বছর বয়স্ক হু জিনতাও ২০০৩ সালে জিয়াং জেমিনের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন।