বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর মা হয়েছেন
বলিউডের খ্যাতনামা অভিনেত্রী কারিশমা কাপুর এক কন্যা শিশুর জন্ম দিয়েছেন। কন্যা শিশুটিকে নিয়ে কাপুর পরিবারে আনন্দ-উত্তেজনা বিরাজ করছে।
বিয়ের পরও তিনি চলচিত্রে তার ক্যারিয়ার অব্যাহত রেখেছেন। তার সাম্প্রতিক ছবি ম্যারা জীবন সাথী হিট হয়েেেছ।
তার স্বামী সঞ্জয় কাপুর দিল্লিতে বসবাস করলেও নিয়মিত মুম্বাইতে যাতায়াত করেন এবং প্রিয়তমা স্ত্রীকে সানন্দ সঙ্গ দেয়ার চেষ্টা করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
