২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে গ্যাস বিস্ফোরণে নিহত ১৬

উত্তর চীনে গ্যাস বিস্ফোরণে ১৬ জন কয়লা খনি শ্রমিক নিহত এবং সাতজন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার খনি কর্মকর্তরা একথা জানান। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সানঝি প্রদেশের জিয়াওচিং এলাকার একটি কয়লা খনিতে বুধবার বিকালে এ বিস্ফোরণ ঘটে। সে সময় খনির ভেতরে ৮৩ জন শ্র্রমিক কর্মরত ছিল।

কয়লা খনি নিরাপত্তা প্রশাসন দপ্তর জানায়, বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত হয়েছে।

সানঝি প্রদেশের খনি নিরাপত্তা প্রশাসনের একজন কর্মকর্তা মৃতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত করেন। তিনি বলেন, গ্যাস বিস্ফোরণে ৫৪ জন নিখোঁজ হয়েছে। বিস্ফোরিত খনিটিতে ছয়জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।