২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের পরিকল্পনা নির্যাতনের কথা বলে না : পেন্টাগন

পেন্টাগন জোর দিয়ে বলছে যে, ইরাক, আফগানিস্তান ও গুয়ান্তানামো শিবিরে বন্দিদের ওপর নির্যাতন চালানোর কথা তারা তাদের পরিকল্পনার কোথাও বলেনি। বন্দিদের জেরার প্রক্রিয়ায় পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ সৃষ্টির কোনও প্রমাণ পাওয়া যায়নি। কংগ্রেস সূত্রে বুধবার একথা জানা গেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

নেভি ইন্সপেক্টর জেনারেল ভাইস এডমিরাল এলবার্ট চার্চ, তার নির্যাতন সংক্রান্ত সর্বশেষ রিপোর্টে বলেছেন, ডিসিপ্লিন ভঙ্গের কারণে বন্দিদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে । রিপোর্টে আরও বলা হয় বন্দি নির্যাতনের ঘটনা ঠেকানো যেত যদি পেন্টাগন সতর্ক হত।

চার্চের নির্যাতন সংক্রান্ত গোপন প্রতিবেদন অবিন্যস্ত কিছু অংশ বৃহস্পতিবার সিনেটের আর্মস সার্ভিসেস কমিটির শুনানির সময় পেশ করা হবে।

পেন্টাগন যুক্তি দেখায় যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্দিদের ওপর শারীরিক কিংবা যৌন নির্যাতন চালায়নি। নির্যাতন সংক্রান্ত প্রথম পর্যালোচনা প্রতিবেদনে চার্চ এ মন্তব্য করেন।

৩৬৮ পৃষ্ঠার ওই গোপনীয় প্রতিবেদনের ২৫ পৃষ্ঠার সার সংক্ষেপ প্রকাশযোগ্য।

অধিপরামর্শমূলক সংগঠন হিউম্যান রাইটস ফার্স্ট বলেছে যে, জনগনের ধারনা টার্টের এ প্রতিবেদন পূর্ববর্তী সাতটি প্রতিবেদনের গলদ সারতে পারেনি।

ওই সংগঠনের এলিসা মেসিমিনো বলেন, “বন্দিদের জেরা করার সময় নির্যাতন চালনোর দায়ে অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তি দিতে পেন্টাগন ব্যর্থ হয়েছে।”