২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের সিরিয়াপন্থী প্রধানমন্ত্রী ফের দায়িত্ব গ্রহন করছেন

লেবাননের সিরিয়াপন্থী প্রধানমন্ত্রী ওমর কারামি বৃহস্পতিবার ফের দায়িত্ব গ্রহন করছেন। তিনি গত সপ্তাহে গণঅসন্তোষের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। কিন্ত সরকার গঠন করাই এখন বড় সমস্যা, তাকে সিরিয়াপন্থী ও সিরিয়াবিরোধী উভয় পক্ষের লোকজনকে নিয়েই সরকার গঠন করতে হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

এদিকে সৈন্য প্রত্যাহারের প্রথম ধাপে সিরিয়া পূর্ব লেবানন থেকে আরও কিছু সৈন্য প্রত্যাহার করেছে।

গণঅসন্তোষের মুখে ওমর কারামি পদত্যাগ করতে বাধ্য হলেও হাজার হাজার সিরিয়াপন্থী গত দুই দিনে বৈরুতের  রাজপথে বিক্ষোভ করে।

গত বুধবার লেবাননের ১২৮ জন ডেপুটি কারামির প্রতি সমর্থন জানায়। এর ফলে সিরিয়াবিরোধীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে, কেননা মূলত তাদের কারনেই কারামিকে পদত্যাগ করতে হয়েছিল।

সিরিয়ার সমর্থনপুষ্ট লেবাননী  প্রেসিডেন্ট এমিল লাহুদ দেশটিতে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের জন্য কারামির প্রতি আহবান জানিয়েছেন।

আগামী মে মাসে নতুন নির্বাচন হবে। কারামিকে তার পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে হবে।

এদিকে ওয়াশিংটন আগামী দুই মাস লেবানন সরকারের কর্মকান্ডে সিরিয়ার নাক গলানো উচিত হবে না  বলে মন্তব্য করেছে।