পুলিশের জন্য টনি ব্লেয়ারের বরাদ্দ ৩৪ কোটি পাউন্ড
কর্তব্যরত পুলিশদের জন্য তিন বছরের খরচ বাবদ ৩৪ কোটি পাউন্ডের একটি কর্ম-পকিল্পনা বাস্তবায়নে আলোচনায় বসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং স্বরাষ্ট্রমন্ত্রী চার্লস ক্লার্ক। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ইংল্যান্ড ও ওয়ালেসের পুলিশ বাহিনী এবং ২৪ হাজার কমিউনিটি সাপোর্ট অফিসারদের এ বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লন্ডনের পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন।
দি লিভারেল ডেমোক্রেট সূত্র জানায়, তারা এ পরিকল্পনার আওতায় আরও অতিরিক্ত ১০ হাজার কর্মকর্তা নিয়োগ দেবেন। আগামী ৫ মের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অতি শক্তিশালী একটি দল গঠনে এ ধরনের পদক্ষেপের ব্যাপারে সম্মত হয়েছেন।
এই সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ এবং সরকারি কর্তৃপক্ষ অঞ্চলভিত্তিক পুলিশ বাহিনীকে কার্যকর করে তুলার ব্যাপারে বদ্ধপরিকর।’
