২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

কসোভোর সাবেক প্রেসিডেন্ট রামোস হারাদিনাজের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হবার পর হেগে জাতিসংঘের বিশেষ টাইব্যুনালে তাকে হাজির করা হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

জনসমক্ষে তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করা না হলেও ১৯৯৮-৯৯ সালে কসোভোর সংঘাতে জড়িত থাকার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।

কসোভো লিবারেশন আর্মির সাবেক কমান্ডার হারাদিনাজ নিজেকে ‘নিষ্পাপ’ বলে দাবি করেন।

সার্বিয়ান প্রদেশে আলবেনিয়াদের ওপর নির্যাতন করার অভিযোগে জাতিসংঘ গঠিত কমিটি তাকে অভিযুক্ত করার পর গতকালই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

ন্যাটোর তত্ত্বাবধানে কসোভোয় এক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন রাখা হয়েছে। সার্বিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন কসোভোতে শান্তি প্রতিষ্ঠার জন্য আহবান জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের প্রধান জেভিয়ার সোলানা বলেন,“রামোস হারাদিনাজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।”

মার্কিন যুক্তরাষ্ট্র হারাদিনাজের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

হারদিনাজ আরো বলেন,“ আমি মঙ্গলবার সরকারি অভিযোগ হাতে পেয়েছি। আমি এই ঘটনায় জড়িত নই। ”

টাইব্যুনালে নিশ্চিতভাবে তাকে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করা হয়নি।