২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরুতে হাজার হাজার হিজবুল্লাহ নেতাকর্মীর বিক্ষোভ

লেবাননের সশস্ত্র জঙ্গি সংগঠন হিজবুল্লাহ’র হাজার হাজার নেতাকর্মী মঙ্গলবার মধ্য বৈরুতে সিরিয়ার সমর্থনে এবং আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই বিক্ষোভ মিছিল এমন এক সময়ে হলো যখন সিরিয়া লেবানন থেকে তাদের সৈন্য সরিয়ে নিয়ে দ’ুদেশের সীমান্তে মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

মধ্য বৈরুতের রিয়াদ সোলদ স্কোয়ারে হাজার হাজার হিজবুল্লাহ সমর্থকের হাতে ‘সিরিয়াকে ধন্যবাদ’ এবং ‘বিদেশী হস্তক্ষেপ চাই না’ ইত্যাদি সম্বলিত ব্যানার দেখা যায়।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ মঙ্গলবার সিরিয়ার এই পদক্ষেপকে অর্ধ-পদক্ষেপ হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি আরো দাবি করেন, লেবানন থেকে সকল সিরীয়া সেনা প্রত্যাহারের পরই সেখানে গণতন্ত্রের বিকাশ ঘটবে।

জাতিসংঘ মহাসচিব কফি আনান লেবানন থেকে সিরিয়ার সকল সেনা প্রত্যাহার এবং লেবাননের সশস্ত্র জঙ্গিগ্র“পকে নিরস্ত্র করার আহবান জানিয়ে বলেন, জাতিসংঘ অবশ্য অনুধাবন করছে যে, হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে এবং আমাদের প্রস্তাবনা বাস্তবায়নে এরাই এখন বড় প্রতিবন্ধকতা।

হিজবুল্লাহর সমাবেশে আসা লেবানিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহা চৌকেয়ার বলেন,“ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপের প্রতিবাদ করতে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা লেবাননে অবস্থানের জন্য সিরিয়াকে ধন্যবাদ জানাই- চলে যাওয়ার জন্য নয়।” হিজবুল্লাহ হলো শিয়া মুসলিমদের প্রধান  ইসরাইল বিরোধী সংগঠন। লেবানন থেকে সিরিয়া চলে যাবার পর হিজবুল্লাই হবে লেবাবনের প্রধান একটি দল। লেবানের এক তৃতীয়াংশ লোক শিয়া সম্প্রদায়ভুক্ত হিজবুল্লাহ সমর্থক।

জাতিসংঘ সিরিয়াকে হিজবুল্লাহর মত জঙ্গিসংগঠনকে নিরস্ত্র করার আহবান জানিয়েছে। জাতিসংঘ ২৫ বছর যাবত লেবাননে মোতায়েন সিরিয়ার সেনা প্রত্যাহারে লেবাননের নেতাদের সাথে আলাপ আলোচনা করে অবিলম্বে সেনা প্রত্যাহারের আহবান জানান।

সমাবেশে কমপক্ষে চার থেকে পাঁচ লাখ লোক জমায়েত হয়েছিলো। সমাবেশে হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ বলেন,“আমি দেশের অভ্যন্তরে এবং বিদেশের বন্ধুভাবাপন্ন দেশগুলোর কাছে বলতে চাই, আমরা হাজার হাজার লেবাননী তাদের কাছে কি পুতুল হয়ে থাকব ?

তিনি ইসরাইলের সমালোচনা করে বলেন,“ শত্র“দের উদ্দেশ্যে আমরা আরো বলতে চাই, লেবাননে বিদেশী শত্র“দের স্থান নেই। ইসরাইল নিপাত যাক।” সমাবেশে তিনি লেবাননে মার্কিন হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন।

এদিকে সিরিয়া মঙ্গলবার মধ্য বৈরুত থেকে তাদের প্রথম দফা সামরিক বাহিনী প্রত্যাহারের কাজ শুরু করেছে। লেবাননের সরকারি সূত্র জানিয়েছে, আগামী ২৩ মার্চের মধ্যে প্রথম দফা সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে।

লেবাবনের প্রতিরক্ষামন্ত্রী আব্দুল রহিম মুরাদ বলেন, লেবাবন থেকে সিরিয়ার সেনা প্রত্যাহারেরর পাশাপাশি সিরীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের প্রত্যাহার করা হচ্ছে।