২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের সন্ত্রাসী-মোকাবেলা নীতি সমালোচনার মুখে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার কয়দিন পরই গোয়েন্দা সংস্থা সিআইএ-কে এক গোপন নির্দেশে দিয়েছিলেন। ঐ নির্দেশে তাদের প্রতিটি কেসের জন্যই হোয়াইট হাউসের অনুমোদনের অপেক্ষা না করতে বলা হয়েছিল এবং সন্দেহভাজন সন্ত্রাসীদের প্রয়োজন মত স্থানান্তরের ক্ষমতা দেয়া হয়েছিল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 04:15 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সিআইয়ের এ এক্তিয়ার এখন প্রশ্নের মুখে পড়েছে, অমানবিক নির্যাতনের শিকার কয়েকজন বন্দির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে তদন্ত চলছে।

নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন মানবাধিকার গ্র“পগুলো এসবের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে, এর ফলে বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের মর্যাদা ক্ষুন্ন হয়েছে।

তবে হোয়াইট হাউসের উপদেশক ডেন বার্টলেট সন্দেহভাজন সন্ত্রাসীদের বিদেশে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিআইএকে অবাধ কর্তৃত্ব দেয়ার প্রশাসনিক নীতিকে সর্মথন জানান।

তিনি বলেন, “এ হামলার পর আমরা খুবই কঠিন অবস্থার মুখোমুখি হয়েছিলাম। সামরিক, গোয়েন্দা বা কূটনৈতিক সব দিক বিবেচনা করে কিভাবে আমরা যুদ্ধ চালাতে চাচ্ছি এবং সন্ত্রাসের বিপক্ষে জয়লাভ করতে চাচ্ছি সেদিকে নজর ছিল সবার।”