গ্রেনেড হামলায় কলম্বিয়ায ৯ জন নিহত
দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার একটি শহরে শনিবার মধ্যরাতে এক নৃত্যানুষ্ঠানে গ্রেনেড হামলায় কমপক্ষে নয় জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ২০ জন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ক্যাইবিও’র মেয়র আবসালন চারো বলেন, তারা দুজন বালককে খুঁছছেন যারা এ গেনেড হামলায় জড়িত থাকতে পারে।
শনিবার রাতের ওই নৃত্যানুষ্ঠানে প্রায় ৩শ’ লোক জমায়েত হয়েছিল।
মৃতদের মধ্যে দু’জনের বয়স ১৮ বছরের নিচে। আহতদের অনেকের অবস্থাই আশংকাজনক।
