২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যারন, আব্বাস এপ্রিলে বুশ-এর সাথে সাক্ষাৎ করবেন

ইসরাইলি প্রধানমন্ত্রী এ্যারিয়েল শ্যারন এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাথে সাক্ষাৎ করবেন। তবে শ্যারন ও আব্বাস আপাতত একত্রে বসছেন না।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

ইসরাইলি প্রধানমন্ত্রী এ্যারিয়ল শ্যারন এপ্রিল মাসের ১২ তারিখে প্রেসিডেন্ট বুশের সাথে ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন বলে রোববার ইসরাইলি সরকারি সূত্র জানিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গাজা উপত্যাকা থেকে চলতি বছরের শেষের দিকে সৈন্য প্রত্যাহার এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সাথে শান্তি আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে তারা আলোচনা করবেন। 

ফিলিস্তিনি সরকারি সূত্র জানায়, মাহমুদ আব্বাস এপ্রিল মাসে ওয়াশিংটনে প্রেসিডেন্ট বুশের সাথে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন, তবে শ্যারনের সাথে নয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস গত মাসে তাঁর ইসরাইল সফর শেষে বলেন, দুই নেতা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার ব্যাপারে আমন্ত্রণ গ্রহণ করেছেন।

বুশ বলেন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দু’দেশকেই সহায়তা করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।