২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশ হাজার পাউন্ড পুরস্কার পাচ্ছে ৯/১১ ওপর লিখিত একটি উপন্যাস

যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সংঘটিত হামলায় একটি পরিবার যে মর্মন্তুদ পরিস্থিতির শিকার হয়েছিল তার ওপর ভিত্তি করে লিখিত একটি উপন্যাস অন্য ছয়টি বইয়ের সাথে ইন্ডিপেন্ডেন্ট ফরেন ফিকশন প্রাইজ ২০০৫-এর জন্য শর্টলিষ্টেড হয়েছে। খবর বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

মোট ৮০ জন প্রতিযোগীর মধ্যে তীব্র প্রতিদ্ধন্ধিতা করে ফ্রেডরিক বেবেডারের ’উইন্ডোজ অন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। অন্য কোনও ভাষা থেকে ইংরেজিতে অনুদিত বই এ পুরস্কারের জন্য বিবেচ্য। 

অন্যান্য মনোনীত বইয়ের মধ্যে রয়েছে চিকো বুয়ার্কো’র বুদাপেষ্ট এবং শিয়াওলু গুয়ো’র ভিলেজ অব ষ্টোন।

পুরস্কারের ১০ হাজার বৃটিশ পাউন্ড মূল লেখক এবং এর অনুবাদকের মাঝে ভাগ করে দেয়া হবে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার বেস্টসেলার লেখিকা ইরিনা দেনেজকিনার ১১টি গল্পের একটি সংকলনও শর্টলিষ্টেড হয়েছে। তার গিভ মি (প্রেমিকদের জন্য গান) গল্প সংকলনটি রাশিয়ার বর্তমান প্রজন্মের কিশোর কিশোরীদের জীবনে যৌনতা, মাদকদ্রব্য ও হিংস্রতার বিরূপ প্রভাবকে কেন্দ্র করে লিখিত।

তুরস্কের সবচেয়ে সফল লেখক হিসেবে পরিচিত ওরহান পুমাকও ছয়জন প্রার্থীর মধ্যে অন্যতম। তার লেখা øো গল্পটি তুরস্কের সীমান্তবর্তী দুর্যোগপূর্ন এলাকার জীবনযাত্রা নিয়ে রচিত।

আর্টস কাউন্সিল ইংলন্ডের সহযোগিতায় একক বিদেশী মননশীল লেখকদের প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়।  আগামী এপ্রিল মাসে মনোনীতদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।