কঙ্গোয় জাতিসংঘ মিশনের প্রধান অপসারিত হচ্ছেন
কঙ্গোয় জাতিসংঘ মিশনের প্রধান তাঁর দায়িত্ব থেকে অপসারিত হচ্ছেন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার। শীর্ষ দূত উইলিয়াম ল্যাসি সুইনের স্থলে নতুন একজন বিশেষ প্রতিনিধিকে কঙ্গোয় জাতিসংঘ মিশনের প্রধান হিসাবে নিয়োগ করা হবে।
একটি সূত্র জানায়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর তত্ত্বাবধানে থাকা শরণার্থীরা যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ ওঠার পর কঙ্গোয় জাতিসংঘ মিশন সমালোচনার সম্মুখিন হয়।
জাতিসংঘের মুখপাত্র ফ্রেড একহার্ড বলেন, নতুন প্রধান নিয়োগ না হওয়া পর্যন্ত ল্যাসি সুইন অন্তর্বর্তী সময়ের জন্য এ পদে বহাল থাকবেন।
কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা ইতুরিতে সহিংসতা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ইতুরিতে জাতিসংঘের সবচেয়ে বড় মিশনটি রয়েছে। এখানে ১৩ হাজারেরও বেশি সৈন্য অবস্থান করছে।
ফেব্র“য়ারির শেষদিকে কঙ্গোতে দায়িত্ব পালনরত নয় বাংলাদেশী শান্তিরক্ষী মিলিশিয়া বাহিনীর অতর্কিত হামলায় নিহত হয়। মঙ্গলবার একই এলাকায় জাতিসংঘের মিলিশিয়া বিরোধী অভিযানে ৫০ মিলিশিয়া সদস্য নিহত হয়।
