২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বাহিনীর গুলিতে ইতালীয় গোয়েন্দা-এজেন্ট নিহত, সাংবাদিক আহত

বাগদাদ বিমানবন্দরের নিকটবর্তী একটি চেক পয়েন্টের কাছে মার্কিন বাহিনীর গুলিতে এক ইতালীয় গোয়েন্দা-এজেন্ট নিহত হয়। একই ঘটনায় ইরাকে অপহৃত ইতালীয় সাংবাদিক গিউলিয়ানা সেগ্রেনা আহত হন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 11:05 AM

Updated : 26 Apr 2022, 05:24 PM

মুক্তি পাওয়ার পরপরই সেগ্রেনাকে নিয়ে একটি গাড়ি বাগদাদ বিমান বন্দরে যাচ্ছিল। যাওয়ার পথে একটি চেক পয়েন্টের কাছে গাড়িটিকে লক্ষ্য করে মার্কিন সৈন্যরা গুলি ছোঁড়ে । খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বাগদাদে মার্কিন সামরিক বাহিনী একটি গাড়ির ওপর গুলিবর্ষনের কথা স্বীকার করে বলেছে, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।