অবস্থান ধর্মঘটে রাহুল গান্ধী
পার্লামেন্টের উভয় কক্ষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কর্তৃক স্থগিত হওয়ার প্রতিবাদে রাজনীতিতে নবাগত রাহুল গান্ধী বৃহস্পতিবার বিশ জনেরও বেশি কংগ্রেস এমপি নিয়ে লোকসভার বাইরে অবস্থান ধর্মঘট পালন করেন।
সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর ছেলে রাহুল পার্লামেন্ট স্থগিত হওয়ায় গত দুই দিনে প্রায় ৫২ কোটি রুপি অপচয় হওয়ার বিষয়টি অবস্থান ধর্মঘটের মাধ্যমে জনসম্মুখে আনার চেষ্টা করেন।
প্রবীণ এনডিএ নেতৃবৃন্দকে পার্লামেন্টে যোগ দেয়ার আহ্বান জানিয়ে রাহুল বলেন,“বিরোধী দল হিসেবে আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং সরকারী দল হিসাবে আমাদেরও একটি দৃষ্টিভঙ্গি রয়েছে।”
উল্লেখ্য ঝাড়খন্ডের গভর্নর সৈয়দ সিবতি রাজি কর্তৃক শিবু সোরেন সরকার প্রতিষ্ঠার প্রতিবাদে এনডিএ আন্দোলন করছে।
