২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লতা মুঙ্গেশকর এখন হীরালংকার ডিজাইনার!

সুর সম্রাজ্ঞী লতা মুঙ্গেশকর গানের মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েও তৃপ্ত নন। ৭৫ বছর বয়সী এ মহিয়সী নারী এবার নতুন ঢঙ্গে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছেন। এখন থেকে তিনি হীরার অলংকার ডিজাইন করবেন। লতা বলেন, “হীরার প্রতি আমার অপ্রতিরোধ্য আর্কষন কারও অজানা নয়। সঙ্গীতের পর হীরার প্রতিই আমি সবচেয়ে বেশি দুর্বল।”

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

তিনি বলেন, “সেদিন এডোরাতে গিয়েছি পছন্দের হীরার গয়না ক্রয় করতে। প্রতিষ্ঠানের পরিচালক প্রবীর চ্যার্টাজী অপ্রত্যাশিতভাবেই সামনে এসে হাজির। আমি আমার অলঙ্কারের ডিজাইন নিয়ে গিয়েছিলাম। তিনি দেখে উচ্ছসিত প্রশংসা করলেন, পরামর্শ দিলেন হীরার অলংকার সামগ্রীর ডিজাইনার হিসেবে কাজ করার। এই নতুন ধারনাটা বিদ্যুৎগতিতে আমার সারা শরীর মনকে আন্দোলিত করে তুলল। আমি না করতে পারলাম না।”

লতা হীরার অলংকার শুধু ডিজাইন করবেন তা কিন্ত নয়। স্বনামধন্য এডোরা প্রতিষ্ঠানের প্রতিটি আইটেমে লতার স্বাক্ষরের লেজার ইমপ্রেসন থাকবে।

শৈশবকাল থেকেই হীরার অলংকারের প্রতি দুর্বার আকর্ষন লতার। এ শিল্পের ছোঁয়া পেয়েছেন পরিবার থেকেই। বাবা নিয়মিত জুয়েলারি ডিজাইন করতেন। কিন্ত মূল্যবান এসব অলংকার ব্যবহারের সামর্থ্য ছিল না তাদের, জানান লতা।

তিনি বলেন, “একজন পেশাদার পে¬ব্যাক গায়িকা হয়ে উঠতে না পারা পর্যন্ত  আমি জুয়েলারি ব্যবহার করতে আপত্তি জানিয়েছি। আমি কেবলমাত্র হীরার অলংকার ব্যবহারের ব্যাপারেই আগ্রহী ছিলাম। ”

স্মৃতিচারন করতে গিয়ে লতা বলেন, “আমার প্রথম উর্পাজন দিয়ে আমার মা’র জন্য একটি সোনার চেইন কিনি, আর আমার জন্য একটি হীরার আংটি। অনেক আরাধ্য সেই আংটির গায়ে ‘এলএম’ লেখা ছিল, যা এখনও সংগ্রহে আছে। আমার কাছে এর মূল্য অনেক।

তিনি বলেন, ১৯৪৯ সাল থেকেই আমি হীরার অলংকার দেখা এবং ক্রয় করা শুরু করি। আমার আদর্শ এবং প্রিয় শিল্পী কে.এল. সায়গল-এর এক ভাই ডায়মন্ড ব্যবসায়ীদের সাথে খুব ঘনিষ্ঠ ছিল। সেই ভাইকে সঙ্গে নিয়ে আমি অনেক হীরার অলংকার ক্রয় করি। আর এভাবেই সঙ্গীত এবং হীরার প্রতি আমার অনুরাগ ক্রমশ বাড়তে থাকে।

বছরের পর বছর প্যারিস, টোকিও, লন্ডন  কিংবা পৃথিবীর যে অংশেই গিয়েছেন সেখানেই তিনি হীরার অলংকারের নিমার্ণ শৈলী এবং কারুকার্য দেখেছেন। ক্রয় ক্ষমতা বৃদ্বির সাথে সাথে তার সংগ্রহও স্ফীত হয়েছে।

“আমার মনে পড়ে,” বললেন লতা, ”একবার আমার বিশেষ পছন্দের হীরার চূড়ি চেন্নাই থেকে আমার ‘রাখি’ ভাই শিবাজী গনেশনকে দিয়ে আনিয়েছিলাম।”

তিনি বলেন, কেবলই এডোরার ব্রান্ড অ্যা¤া^সাডর আমি নই, আমি এর স্রষ্টা হিসেবে থাকব।