২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে এ পর্যন্ত ১৫শ' মার্কিন সৈন্য নিহত

ইরাকে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত (৩ মার্চ, বৃহস্পতিবার) সেখানে ১৫শ’ মার্কিন সেনা নিহত হয়েছে। বার্তা সংস্থা এপি এ হিসাব জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 01:43 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বাগদাদ থেকে দক্ষিনে ‘মৃত্যু গহবর’ হিসেবে পরিচিত বাবিল প্রদেশে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর তাঁবেদর সরকবারের  বিরুদ্ধে বিদ্রোহীদের আক্রমনের ধার বেড়েই চলেছে। বুধবার সেখানে এক মার্কিন সেনা বিদ্রোহীদের হাতে  নিহত হয়।

সামরিক সূত্র জানায়, ঐ মার্কিন মেরিন সেনা নিরাপত্তামূলক কাজে অংশগ্রহন করার সময় নিহত হয়।

এসোসিয়েটেড প্রেস (এপি)-এর গননা মতে,  ২০০৩ সালের মে মাস পর্যন্ত ১ হাজার ৩ শ ৬২ জন মার্কিন সেনা নিহত হয়, বুধবারে নিহত সৈনিককে নিয়ে মৃতের সংখ্যা ১৫শ’তে পৌঁছাল।

গত মে মাসে প্রেসিডেন্ট বুশ ঘোষনা করেন যে ইরাকে মার্কিন সাফল্য অর্জনের ক্ষেত্রে প্রধান বাধা বিদুরিত হয়েছে। আসল যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু বাস্তব অবস্থা তা বলে না।