২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের মামলার বিচারক খুন

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং তার সহযোগীদের বিচার কাজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত বিশেষ টাইব্যুনালের বিচারক অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 02:39 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

একজন ইরাকি পুলিশ কর্মকর্তা একথা জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইরাক সরকার ও পুলিশ জানায়, উত্তর বাগদাদের আজামিয়াহ জেলায় বিচারক বারয়েজ মোহাম্মদ মাহমুদ এবং তার এক আত্মীয়কে হত্যা করা হয়েছে। অপরদিকে দুবাইভিত্তিক একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে জানিয়েছে, নিহত অপর ব্যক্তি তার ছেলে।

টিভি চ্যানেলটি আরও জানায়, উত্তর বাগদাদে তার বাড়ির কাছেই তাদেরকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে।