২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং প্রশাসকের পদত্যাগ

হংকং প্রশাসনের প্রধান নির্বাহী টুং চি-হয়া ব্যক্তিগত কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

৬৭ বছর বয়সী টুং এতদিন হংকং প্রশাসনের প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন  করেন। সাবেক বৃটিশ কলোনি হংকং ১৯৯৭ সালে চীনের শাসনাধীনে যায়।

গত বছর হংকং-এ গণতন্ত্রপন্থী আন্দোলন জোরদার হয়ে ওঠে। এর আগে থেকেই টুং-এর জনপ্রিয়তায় ধস নামতে থাকে। ২০০৭ সালে টুং-এর মেয়াদ শেষ হওয়ার কথা।

পত্র-পত্রিকার খবরে বলা হয়, টুং-এর স্থলাভিষিক্ত হচ্ছেন তার ডেপুটি ডোনাল্ড স্যাং।