২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরে আন্তর্জাতিক সেমিনারে সন্ত্রাসীদের গুলিতে অধ্যাপকের মৃত্যু

ভারতের ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে এক আন্তর্জাতিক সেমিনার চলাকালীন সময়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে এক অধ্যাপক প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 01:58 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

নিহত এম সি পুরি দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবসরপ্রাপ্ত একজন অধ্যাপক। প্রতিবছরের মত এবারও আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে তিনি ব্যাঙ্গালোরে এসেছিলেন।

‘অপারেশনাল রিসার্চ’ শীর্ষক সেমিনারটি চলার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে আরও কমপক্ষে তিনজন গুলিবিদ্ধ হয়।

ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার অজয় কুমার সিং এ হামলায় লস্কর-ই-তৈয়বার সম্পৃক্ততার আশংকা করছেন। 

প্রধানমন্ত্রী মনমোহন সিং জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

শহরে জরুরী অবস্থা জারি করা হয়েছে।