ইরাকে বন্দিদের উপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ
বাগদাদের একটি সামরিক কারাগারে বন্দি এক ব্যক্তি পাহারারত এক পুলিশ সদস্যের অস্ত্র কেড়ে নেয়ার পর ইরাকি পুলিশ বেশ কয়েকজন বন্দিকে গুলি করে হত্যা করেছে।
বুধবার ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানান। হতাহতদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। এ ঘটনায় ২০ জনের বেশি বন্দির মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশের একটি সূত্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তবে মন্ত্রণালয়ের অপর কর্মকর্তা বলেন, হতাহতের সংখ্যা মাত্র ১৫ জন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আহত। এ ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত এবং অপর এক কর্মকর্তা আহত হয়েছে বলে সূত্র জানায়।
