গুজরাটে গণকবর উদ্ধারের ঘটনা খতিয়ে দেখবে সিবিআই
গুজরাটের পঞ্চমহাল জেলায় ২০০২ সালে সংঘটিত দাঙ্গায় নিহতদের একটি গণকবর উদ্ধারের ঘটনাটি সরকার খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে।
স্থানীয় প্রশাসন এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কে কোন সাহায্য তো করছেই না, বরং দুজন গ্রামবাসী কে জেলে পাঠানো সহ সংশ্লিষ্ট এনজিওগুলো কে নানাভাবে হেনস্থা করছেবলে জানিয়েছে একাধিক সূত্র।পুলিশ প্রশাসন বলছে, কবর খুঁড়ে লাশ বের করে আনা অবৈধ। তাই তারা এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন।
এদিকে লুনাভাদা গ্রামের অধিবাসীরা আক্ষেপ করে বলেন সুপ্রীম কোর্টে রিট আবেদন করা স্বত্বেও নিহত আত্মীয় স্বজনের লাশ তাঁদের ফিরিয়ে দেয়া হয়নি।তাঁরা এখন এ অন্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে নতুন করে তদন্তের আবেদন জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
