বসনিয়া-সার্ব যুদ্ধাপরাধী ম্লাদিচ আÍসমর্পনের জন্য আলোচনা করছে
বসনিয়া সার্ব-যুদ্ধাপরাধী রাটকো ম্লাদিচ্ আÍসমর্পনের জন্য আলোচনায় বসার শর্তগুলো খতিয়ে দেখছে এর মধ্যে তার ও তার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি রয়েছে।
বেলগ্রেড পুলিশের সাবেক প্রধান মার্কো নিকোভিচ মন্টেনিগ্রিন সংবাদ মাধ্যমকে দেয়া তথ্যে জানিয়েছেন-আÍসমর্পনের শর্ত গুলোর মধ্যে ম্লাদিচ্ তার সাবেক আশ্রয়দাতাদের জন্য কোন শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার অনুরোধ জানাচ্ছে।
প্রাক্তন এই জেনারেল,সাবেক বসনিয়ান সার্ব নেতা রাদোভান কারাদজিচসহ ১৯৯৫সালে
সংঘটিত সার্বিয়ান গণহত্যায় ৮,০০০ মুসলিম নিধন এবং সারায়েভো দখলসহ ১৯৯২-৯৫
সালে বসানয়ান যুদ্ধে প্রায় দশ সহস্রাধিক লোকের হত্যাকান্ডের সাথে জড়িত।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড্রাগান জোচিচ শুক্রবার এক বিবৃতিতে বলেন,“পুলিশের অগ্রাধিকার
ভিত্তিতে বাকী যুদ্ধাপরাধীদের ধরা উচিৎ, একই ভাবে তা রাষ্ট্রীয় ও সামরিক গোয়ান্দাবাহিনীর ক্ষেত্রেও প্রযোজ্য ” বলে তিনি মত প্রকাশ করেন।
