মিশরের বামন বন্দনা
বহুবহুকাল আগে থেকেই মিশরে বামুন বন্দনা চলে আসছিল, আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী পরিচালিত গবেষণাপত্র থেকে সম্প্রতি এ তথ্য জানা গেছে
এখনও মিশরে স্বাভাবিক উচ্চতার বাবা-মা’র প্রতি ২৫০০০ সন্তানের মধ্যে ১টি শিশু বামুন হয়ে জন্মাচ্ছে। আর এরাই সমাজে অভিজাত হিসেবে গণ্য হচ্ছে।
মিশরে রাজতন্ত্র শুরুরও আগে ’বাদারিয়ান যুগে ’(৪৫০০ খ্রিস্টপূর্ব ) এবং প্রাচীন রাজতন্ত্রের(২৭০০-২১৯০) আমলে পাওয়া প্রায় অবিকল কঙ্কাল ও জীবাশ্ম পরীক্ষা নিরীক্ষা করে এ মতের সত্যতা মেলে; কারণ এদের প্রত্যেককেই রাজকীয়ভাবে সমাহিত করা হয়েছিল।
এছাড়া সমাধিপ্রাচীরের গায়ে, ফুলদানী, মূর্তি এনং অন্যান্য শিল্পে এদের উপস্থিতি ছিল উজ্জ্বল। অন্ততঃ ৫০ টি সমাধি প্রাচীরের গায়ে বামুনদের ছবি খোদাই করা আছে। এঁদের মধ্যে বিখ্যাত মিশরের দুই বামুন দেবতা বেজ আর তাহ। বেজ মা, শিশুজন্ম, প্রসূতি আর যৌনতার দেবতা। সম্প্রতি বাহারিয়া মরূভূমিতে তাঁর মন্দির আবি®কৃত হয়েছে। অন্যদিকে তাহ হলেন নবজীবনের প্রতীক।
’মিশরের সমাজে বামনরা কখনই অনাদৃত ছিলেন না, ছিলেন পরম পূজনীয়’, এই বলে গবেষণপত্রটির ইতি টেনেছেন ডঃ কাহিরা কোজমার নেতৃত্বে পরিচালিত গবেষণা দলটি।
