২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরেন্টোর রাস্তায় বন্দুক যুদ্ধে নিহত ১, আহত ৬

সোমবার বিকেলে একটি শপিং মলের কাছে টরেন্টোর রাস্তায় এক বন্দুক যুদ্ধে একজন মহিলা নিহত এবং ৬জন আহত হয়েছে বলে পুলিশ জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 10:13 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে একজন ডিউটিতে না থাকা পুলিশ কর্মকর্তা ছিলেন। একটি বন্দুকসহ দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে কোন দলের সংযোগ আছে কিনা পুলিশ অনুসন্ধান করে দেখছে। যে দুজনকে আটক করা হয়েছে, তারাই গোলাগুলি শুরু করেছে নাকি তাদের সাথে আরো কেউ জড়িত ছিল সে ব্যাপারটি খতিয়ে দেখা হবে। ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্যে কারা লক্ষ্যবস্তু ছিল আর কারা দূর্ঘটনার শিকার সে ব্যাপারটি এখনো পরিষ্কার নয়।