২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনে মধ্যাহ্ন ভোজে ইরাকে ব্রিটেনের রানীর প্রতিনিধি

বড়দিনে ব্রিটেনের রানীর প্রতিনিধি হিসেবে অস্ট্রেলীয় গভর্নর জেনারেল মাইকেল জিফারি ইরাকে অস্ট্রেলীয় সেনাদের সাথে মধ্যাহ্ন ভোজে যোগ দেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 02:02 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

অস্ট্রেলিয়ার এলিট স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্টের অবসরপ্রাপ্ত কমান্ডার রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব মাইকেল জিফারি জানান, তিনি ইরাকের দক্ষিণ অঞ্চলের মুথানা প্রদেশে ৪৫০ জন অস্ট্রেলীয় সেনাদের সাথে মধ্যাহ্ন ভোজ সারেন। তাদের সাথে জাপানি সেনাবাহিনীর কয়েকজন ইঞ্জিনিয়ারও ছিলেন।

চারদিনের সফরে জিফারি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানেও যান।