চীনে জেন্ডার নির্ণয় নিষিদ্ধ করতে আইন পাস হচ্ছে
স্ত্রী ভ্রুণ হত্যা বন্ধে আইন করছে চীন সরকার। আর এ লক্ষে জন্মের আগে জেন্ডার নির্ণয়ের দায়ে অভিযুক্ত চিকিৎসক, নার্স ও স্বা¯থ্যকর্মীদের কমপক্ষে তিন বছর কারাবাসের বিধান রাখা হয়েছে।
২০ বছর আগে চীনে জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে এক সন্তান নীতি গ্রহণের পর থেকেই স্ত্রী ভ্রুণ হত্যার হার বাড়তে থাকে।
এখন প্রতি ১১৯ জন পুরুষের জন্য চীনে নারী রয়েছে ১০০ জন। জেন্ডার বিশেষজ্ঞদের ধারণা আগামী ২০২০ সাল নাগাদ চীনে অবিবাহিত পুরুষের সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ কোটি।
এর আগে উৎসাহিত করতে গ্রামাঞ্চলে কন্যা শিশুর বাবা মা কে আর্থিক সাহায্য দেয়া সহ শিশুটির বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সরকার আশা করছেন ২০১০ সাল নাগাদ পুরুষসন্তান প্রিয় চীনা দম্পতিদের মনোভাবের আমূল পরিবর্তন ঘটবে ।
