জাপানে ভারী তুষারপাতে পাঁচজনের মৃত্যু
জাপান জুড়ে ভারী তুষারপাতের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বড় দিনের ছুটির সময় তুষারপাতের কারণে রাস্তায় যানজট বেঁধেছে এবং নগরীর হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবন-যাপন করছে।
পশ্চিমাঞ্চলের ফুকুই প্রদেশের কোন কোন স্থান ২০০ সে.মি. পুরু তুষারপাত জমেছে। একটি ভবন ধসে ৭২ বছর বয়স্ক একজন মারা যায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পুলিশ জানায়, উত্তরাঞ্চলীয় আকিটি প্রদেশে ৭৮ বছর বয়স্ক একজন নিজ বাড়ির ছাদ থেকে তুষার সরানোর সময় মই থেকে পড়ে মারা যায়।
এক সপ্তাহ ধরে উত্তরাঞ্চলীয় নিগাটা প্রদেশে ৬৫০,০০০ বাড়ি ও ব্যবসায়িক স্থান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
তুষারপাতের কারণে উচ্চ-গতি সম্পূর্ণ বুলেট ট্রেনসহ সকল প্রকার ট্রেন চলাচলেও সমস্যা দেখা দিয়েছে।
তুষারপাতের কারণে ২৩,০০০ ট্রেনযাত্রী বিপাকে পড়েছে।
