মহাকাশে দুই নভোচারীর জন্য বড় দিনের উপহার
একটি রুশ মহাকাশযানে দুই নভোচারী খাদ্য, পানি, জ্বালানি ও বড় দিনের উপহার সামগ্রি নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে।
কাজাকিস্তান থেকে মহাকাশযানটি শুক্রবার মহাকাশ স্টেশনে পৌঁছায়। হাউসটোনে নাসা’র মিশন পরিচালনাকারী এ তথ্য জানান।
তিন মাস ধরে মহাকাশে অবস্থানরত রাশিয়ান নভোচারী ভ্যালোরি তোকারেভ এবং মার্কিন নভোচারী উইলিয়াম ম্যাকআর্থারের জন্য প্রয়োজনীয় সামগ্রি নিয়ে যায়।
২০০৩ সালের ফেব্র“য়ারি মাসে টেক্সাসে মার্কিন মহাকাশযান ‘কলম্বিয়া’ বিধ্বস্ত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র মহাকাশে প্রয়োজনিয় সামগ্রি পাঠাতে রুশ মহাকাশযানের সহায়তা নিয়ে আসছে।
