২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লীতে মাটি চাপায় ১১ জনের প্রাণহানি

ভারতের রাজধানী নয়াদিল্লীতে একটি নির্মাণাধীণ ভবন তৈরির সময় মাটি চাপা পড়ে ১১ জন নিহত হয়েছে এবং অনেক লোক আটকা পড়েছে। পুলিশ রোববার একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 11:47 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

পশ্চিম বঙ্গের মালদা জেলা থেকে আসা কিছুসংখ্যক শ্রমিক শনিবার সন্ধ্যায় নির্মাণাধীণ ভবনের বেজমেন্ট তৈরির জন্য মাটি খনন করার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ পর্যন্ত নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেক লোক সেখানে মাটি চাপা পড়ে আছে।

আটকে পড়া লোকদের উদ্ধার করার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।