২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত

চীনের উত্তরাঞ্চলে ইয়েলো নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে ২৭ যাত্রী নিহত হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দুর্ঘটনাস্থল থেকে অপর আট যাত্রীকে উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী বাসটি ইনার মঙ্গোলিয়ার হ্যাঙ্গিন ব্যানার এলাকার বরফ আচ্ছাদিত রাস্তা থেকে ছিটকে নদীতে পড়ে যায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 10:40 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, নিখোঁজ যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

চীনে গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় এক লাখ লোক নিহত হয়েছে।