শ্রীলংকান রাজনীতিকে গুলি করে হত্যা
শনিবার বড়দিনের রাতে একজন রাজনৈতিক নেতাকে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী গুলি করে হত্যা করেছে।
রাজধানী কলম্বো থেকে ৩০০ কি.মি. পূর্বে এস টি মাইকেল গীর্জায় ৭১ বছর বয়সী জোসেফ পারারাজাসিংহাম’কে খুব কাছে থেকে গুলি করা হয়। খবর বার্তা সংস্থার।
এই ঘটনায় তার স্ত্রী সহ অন্তত ৮জন আহত হয়েছে বলে পুলিশ জানায়।
পারারাজাসিংহাম সংসদে তামিল জাতীয় জোট পার্টির প্রতিনিধিত্ব করতেন। এই দলটির সাথে বিদ্রোহী লিবারেশন টাইগারস্ অব তামিল ইলম দলের সংযোগ ছিলো যা গত ২০০৪ সালের মার্চ মাসে ভেঙে যায়।
এই হত্যাকান্ডের ঘটনায় শ্রীলংকায় নতুন করে সংঘাতের আশংকা দেখা দিয়েছে। সেখানে ২০০২ সাল থেকে সরকারের সাথে এলটিটিই’র যুদ্ধবিরতি চলছে।
রাজনীতিককে হত্যার ব্যাপারে এখন পর্যন্ত কেউ দায়-দায়িত্ব স্বীকার করেনি তবে কর্ণেল কারুণা পরিচালিত তামিল টাইগার বিদ্রোহীদের সাথে নিু পর্যায়ে সংঘর্ষ থাকার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীলংকার শান্তি প্রক্রিয়ায় পশ্চিমা মধ্যস্থতাকারীদের সাথে বিদ্রোহী তামিল টাইগারদের জরুরী আলোচনাটি শনিবার রাতেই কোনরুপ অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে।
জাপান, নরওয়ে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন রাষ্ট্রদূতগণ উত্তরাঞ্চলীয় কিলিনচ্চিতে বিদ্রোহী তামিল টাইগারদের রাজনৈতিক নেতা এসপি থামসিলভানের সাথে দেখা করেন।
