২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজারবাইজানে বিমান বিধ্বস্ত, নিহত ২৩

আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান শুক্রবার রাজধানী বাকু থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের ২৩ জন আরোহীর সবাই নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 09:52 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বার্তা সংস্থার খবরে বলা হয়, বাকু থেকে বিমানটি আকতাউ যাচ্ছিল। এতে ১৮ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিল।

পুলিশের একজন মুখপাত্র জানান, বাকু থেকে ১০ মাইল দূরে কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী কুরদাখানি গ্রাম থেকে শুক্রবার রাতে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

তিনি জানান,আরোহীদের কেউ বেঁচে নেই।