সুনামি ক্ষতিগ্রস্তদের জন্য রেডক্রস ১৪৭ কোটি ইউরো দেবে
আন্তর্জাতিক রেডক্রস এবং রেড ক্রিসেন্ট ফেডারেশন এশিয়ায় সুনামিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ১৪৭ কোটি ইউরো প্রদানের জন্য পাঁচ বছরের একটি পরিকল্পনা গ্রহণ করেছে।
এই বাজেটের অর্ধেকেরও বেশি অর্থ ব্যয় হবে ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর নির্মাণ ও জীবনযাত্রার মান উন্নয়নে।
অবশিষ্ট অর্থ গত বছর ২৬শে ডিসেম্বর সুনামিতে ক্ষতিগ্রস্থদের বাড়ি-ঘর, হাসপাতাল, ক্লিনিক নির্মাণ এবং স্যানিটেশন ব্যবস্থার খাতে ব্যয় করা হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
শ্রীলংকায় ৪০ হাজার, ইন্দোনেশিয়ায় ৩৫ হাজার এবং মালদ্বীপে দুই হাজার দুইশত গৃহ পূনঃনির্মাণের লক্ষে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
রেডক্রসের সহায়তা কর্মসূচির আওতায় ১০টি দেশকে সাহায্য দেয়া হবে। যার মধ্যে ইন্দোনেশিয়াকে ৭৫ কোটি ৫০ লক্ষ ইউরো, শ্রীলংকাকে ৫২ কোটি ২৫ লক্ষ ইউরো এবং মালদ্বীপকে ১৩ কোটি ইউরো দেয়া হবে।
এ বছরের মধ্যে রেডক্রস এবং রেড ক্রিসেন্ট এই দশটি দেশের সহায়তার জন্য ৪৮ কোটি ১০ লক্ষ ইউরো দিচ্ছে।
রেডক্রসের হিসাব অনুযায়ী ভারত মহাসাগরের উপক’লীয় দেশগুলোতে সুনামিতে মারা গিয়েছে দুই লক্ষ ২৭ হাজার লোক এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ লক্ষ মানুষ।
