২০০৫ এর শেষ মিনিট ৬১ সেকেন্ডে
৩১ ডিসেম্বর মধ্যরাতে ঘড়ির কাঁটাকে পুরো এক সেকেন্ড এগিয়ে দেয়া হবে।
গবেষকরা বলেছেন পৃথিবী তার ঘূর্ণনগতির সঙ্গে তাল মিলিয়ে ছুটতে পারছে বলে পৃথিবীবাসীকে এক সেকেন্ড পিছেয়ে দেয়ার এই ব্যবস্থা।
নক্ষত্র পর্যবেক্ষণ করে যাঁরা পৃথিবীর আবর্তনগতির হিসেব-নিকেষ রাখছেন সেসব জ্যোতির্বিদদের পরামর্শক্রমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আর একটু এগিয়ে পৃথিবীর ঘড়িগুলোকে পুরো এক মিনিট পিছিয়ে দেবেন বলে জানিয়েছেন।
উত্তর আমেরিকার যাদের সম্বল শুধুমাত্র একটি শর্ট ওয়েভ রেডিও তারা আসছে বছরের আগে লীপ সেকেন্ড বা সময় সংশোধনের খবরটি শুনে নিতে পারবেন বলে মন্তব্য করেন, স্কাই ও টেলিস্কোপ ম্যাগাজিনের সিনিয়র এডিটর রজার সিনট।
গ্রিনিচ মানসময়ের পুরো ৬১ সেকেন্ড ডব্লিউ ডব্লিউ ডব্লিউ তে পাঁচ ও ১০ মেগাহার্জ, অথবা ৩.৩৩৫ মেগাহার্জে সিএইচইউ তে সম্প্রচার করা হবে।
যদি সবকিছু ঠিকঠাক মত চলে তাহলে সব কম্পিউটার, জিপিএস রিসিভার ও রেডিও নিয়ন্ত্রিত ঘড়িতে সয়ংক্রিয় পরিবর্তন লক্ষ্য করা যাবে। আজকের যুগের কম্পিউটার সৃষ্টির আগে ১৯৯৮ সালের ৩১শে ডিসেম্বর শেষবারের মত এ লীপ সেকেন্ডের ঘটনাটি ঘটে।
তবে টেলিযোগাযোগ প্রকৌশলীরা বিষয়টিকে,অহেতুক বাড়াবাড়ি বলে অভিহিত করেছেন। আর তাঁদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে জ্যোতির্বিদরা বলছেন মানুষ সময় বুঝতে আর চাঁদ-সূর্যের পরিক্রমায় নির্ভরশীল থাকবে না এ হলো তারই আভাস।
