সাদ্দাম শুনানিতে উপস্থিত হবেন
সরকার পক্ষের প্রধান কৌসুঁলি ও সাদ্দামের আইনজীবীরা বুধবার অনুষ্ঠেয় শুনানিতে সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম উপস্থিত হবেন বলে জানিয়েছেন। ১৫ ডিসেম্বর সংসদীয় নির্বাচনের পর প্রথমবারের মত আদালতে হাজির হচ্ছেন সাদ্দাম।
সাদ্দামের প্রধান কৌসুঁলি আল মোউসাবি মঙ্গলবার বলেন, সাদ্দাম এবং তাঁর আইনজীবীরা শুনানিতে উপস্থিত হবেন। সাদ্দাম পক্ষের দুইজন আইনজীবী তাঁর এই মন্তব্যের সত্যতা স্বীকার করেছেন।
মোউসাবি জানান, বুধবারের শুনানিতে বিবাদী পক্ষের সাক্ষী হিসেবে পাঁচজন থাকছেন তবে সকলকেই হয়ত জেরা করা হবে না। আর আদালতে বুধবার সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত কাগজপত্র পেশ করা হবে।
এ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।
১৯৮২ সালে বাগদাদের উত্তরে দুজাইল শহরে ১৪০ জন শিয়া মুসলিমকে হত্যার দায়ে সাদ্দাম ও তাঁর সাত সহযোগীকে আদালতে হাজির করা হয়।
৭ ডিসেম্বর শুনানিতে হোসেন ন্যায়বিচারে অসমর্থ আদালতে আর হাজির হবেন না বলে ঘোষণা দিয়েছিলেন।
সাদ্দাম পক্ষের উকিল জায়েদ আল-নাজদাবি বলেন, সাদ্দাম আগের মত সাহসিকতা আর অহংকার নিয়ে আদালতে আসছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রাক্তন এ্যাটর্নি জেনারেল রামসে ক্লার্কের পক্ষ থেকে কার্টিস ডোয়েবলার উপস্থিত থাকছেন।
আগের সেশনগুলোতে আক্রমণাত্মক সাদ্দাম আদালতে তাঁর প্রাধান্য বিস্তারের চেষ্টা করেছিলেন।
