২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে দারফুর হুমকি সম্পর্কে সতর্কতা জানিয়েছে জাতিসংঘ

জাতিসংঘের প্রধান ত্রাণ কর্মকর্তা ইয়ান ইগাল্যান্ড সতর্ক করে দিয়ে বলেছেন, সাহায্য কর্মীদের হুমকি দেয়ার কারণে সুদানের দারফুর অঞ্চলে সাহায্য তৎপরতা চালানো হুমকির মুখে পড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 11:10 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেশকৃত এক প্রতিবেদনে ইগাল্যান্ড বলেন, সুদানের পশ্চিমাঞ্চল দারফুরে হত্যা, ধর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অব্যাহত রয়েছে। ফলে পরিস্থিতির অবনতি ঘটছে।

উগান্ডার বিদ্রোহী সংগঠন লর্ডস রেজিস্ট্যান্স আর্মি (এলআরএ) একটি গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে দেখা দেয়ার ব্যাপারে ইগাল্যান্ড সতর্কতা জানিয়েছেন।

জাতিসংঘের শীর্ষ জরুরি ত্রাণ সমন্বয়কারী নিরাপত্তা পরিষদকে বলেন, নানা বাধা সত্ত্বেও দারফুরে মানবিক সহায়তা তৎপরতা উল্লেখযোগ্যভাবে কার্যকর হয়েছে।

তারপরও তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বাস্তবতা হচ্ছে দারফুরে হত্যা থেমে নেই এবং গত তিন মাসে সেখানে পরিস্থিতির অবনতি ঘটেছে।

গত কয়েক সপ্তাহে সেখানে ২০,০০০ লোককে গৃহচ্যুত করা হয়েছে বলে ইগাল্যান্ড জানান।

২০০৩ সালে দারফুরে সহিংসতা শুরু হওয়ার পর সরকার-সমর্থিত বিদ্রোহীদের হাতে কয়েক হাজার লোক নিহত হয়েছে এবং বিশ লাখ লোক গৃহহারা হয়েছে।

ইগাল্যান্ড বলেন, সাহায্য কর্মীরা অব্যাহত হুমকির মুখেই রয়েছেন এবং তাদের অপারেশন যে কোন সময় পুরোপুরি বাধাগ্রস্ত হতে পারে।