ধুমধাম করে পালিত হলো পান্ডা বাসির ২৫তম জন্মদিন
সোমবার পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশে পান্ডা ‘বাসি’র ২৫ বছর জন্মদিন উদযাপিত হলো ব্যাপক ধুমধাম করে।
পান্ডার গড় আয়ু ১২ বছর, আর বাসির এই ২৫ বছরের জীবন একজন মানুষের ১০০ বছর বেঁচে থাকার সমান।
জন্মদিনে বাসির জন্য বিশেষ গান রচনা করা হয়। আর ফুল দিয়ে শুভেচ্ছা জানান অসংখ্য মানুষ। চীনের ওয়েবসাইট, পত্রিকা, ক্যালেন্ডার, পোষ্টকার্ড, ষ্ট্যাম্পসহ নানা উপকরণে বাসির হাস্যোজ্জ্বল ছবি ছাপা হয়। চোখে ছানি আর উচ্চরক্তচাপসহ শরীরে নানা সমস্যা থাকলেও বাসিকে জন্মদিনে খুব উচ্ছল দেখাচ্ছিল। তাই ডাক্তারদের বারণ থাকলেও কেক খাওয়ার জন্য বাসি গান ছেড়ে ছুটে গিয়েছিল নিজের ঘরে।
২১ বছর আগে বাসি একবার পানিতে ডুবে মরতে বসেছিল। লি জিংউ নামে একজন তাকে উদ্ধার করেছিলেন। অভ্যাগত অতিথিদের মধ্যে কাল তিনিও ছিলেন।
চীনের বনে এখন ১৬০০ পান্ডা আছে, অতি আদরে যতœ-আত্তিতে লোকালয়ের কাছাকাছি আছে ১৬০ টি। ১৯৯০ -এ এশিয়ান গেমস্ এর মাসকট ছিল পান্ডা । উল্লেখ্য পান্ডাদের বংশবৃদ্ধির জন্য লোকালয়ে বিশেষ ধরনের শিক্ষা দেয়া হয়ে থাকে।
