২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র : বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ রোববার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, ইরাক জয় এখন শুধু সময়ের ব্যাপার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 10:23 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

যারা মনে করেছিলেন যুদ্ধে আমেরিকার পরাজয় ঘটেছে এবং এ মুহুর্তে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করা উচিৎ, এখনই তাদের আগের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন  বুশ।

তিনি মার্কিনীদের যারা ‘ন্যায় যুদ্ধে’ পরাজয়ের আশংকা করেছিল তাদের প্রতি সমর্থন প্রত্যাহার করে  আশাবাদীদের কাতারে শামিল হওয়ার আমন্ত্রণও জানিয়েছেন।

বুশ আগের মতই দৃঢ় মনোভাব ব্যক্ত করে বলেছেন, ইরাকের নিজস্ব বাহিনী  শক্তি ও অভিজ্ঞতা অর্জন করলেই সৈন্য প্রত্যাহার করা হবে।