২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ নেতৃবৃন্দ নতুন বাজেটের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন

ইউরোপিয় ইউনিয়ন নেতৃবৃন্দ দুইদিনব্যাপী আলোচনার পর ২০০৭-১৩ সালের বাজেটের ব্যাপারে সমঝোতায় পৌঁছেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এ বাজেট আলোচনাকে ‘জটিল ও ব্যতিক্রমধর্মী’ বলে আখ্যায়িত করেছেন।

বার্তা সংস্থার খবরে বলা হয়, আগামী ছয় বছরে ইইউ’র সার্বিক বাজেটের পরিমাণ দাঁড়াবে ৮৬ হাজার ২৩০ কোটি ইউরো। এরমধ্যে বৃটেন তার বাজেট রিবেট থেকে দিবে এক হাজার পঞ্চাশ ইউরো।

বৈঠকে কৃষিখাতে ভর্তুকির বিষয়টি ২০০৮-০৯ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক এ বাজেট আলোচনা ফলপ্রসূ হওয়ার জন্য টনি ব্লেয়ারকে অভিনন্দন জানিয়েছেন।

মেসিডোনিয়াকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভূক্ত করার জন্য ইইউ নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছেন।