২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৩ জন নিহত

চীনের উত্তর-পূর্বাঞ্চলে লিয়াওউয়ান শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৩ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 10:37 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

এ অগ্নিকাণ্ডে নিহতদের অধিকাংশ হাসপাতালের রোগী। বিভিন্ন বার্তা সংস্থা একথা জানায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আগুন লাগার পরপরই হাসপাতালের লোকজন ভবনের জানালা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে।

চীনের এক সরকারি কর্মকর্তা জানান, হাসপাতাল থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে নেয়ার পথে আরও ১৪ জন মারা যায়।

এ অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।