২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেন আল-কায়েদা সংগঠন পরিচালনা করে না : ওয়াশিংটন

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কূটনীতিক বলেছেন, ওসামা বিন লাদেন এখন আর আল-কায়েদার কার্যনির্বাহী প্রধান নন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 09:31 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পাকিস্তানে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রায়ান ক্রোকার সাংবাদিকদের বলেন, আল-কায়েদা, তার ভাষায়, বিপদের মধ্যে রয়েছে।

মি. ক্রোকার বলেন, বিন লাদেন এখন আর আল-কায়েদা পরিচালনা করেন না। কেননা, প্রত্যন্ত পার্বত্যাঞ্চলে লুকিয়ে থাকার কারণে আল-কায়েদার অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করা তার পক্ষে সম্ভব হয় না।

মার্কিন কর্তাব্যক্তিরা সবসময় যুক্তি দেখিয়ে এসেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আল-কায়েদার নেতৃত্ব ও ছড়িয়ে ছিটিয়ে থাকা বাদবাকি সদস্যদের মধ্যে যোগাযোগ বাধাগ্রস্ত করেছে।

আর তাই মার্কিন সামরিক বাহিনী বিন লাদেনকে নির্বাসনে যেতে বাধ্য করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত হামলার পিছনে তার সরাসরি হাত রয়েছে কিনা, তার স্পষ্ট কোন প্রমাণ নেই।

অবশ্য আল-কায়েদার হামলার পরিকল্পনার পিছনে লাদেনের আগের মত ভূমিকা না থাকলেও বিশ্ব জুড়ে জিহাদিদের কাছে তিনি এখনও বড় ধরনের অনুপ্রেরণা সৃষ্টিকারী ব্যক্তিত্ব।