জীবিত থেকে মরণপণ বাজি হারল জুয়াড়ি
ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে অবশ্যই মারা যাবে বলে পাঁচশ পাউন্ড বাজি ধরে ৯১ বছর বয়স্ক বাজিকরটি শেষ পর্যন্ত বাজিতে হেরে গেছেন এবং বেঁচে থাকার ফলে তার বাজির টাকাটি খুইয়েছেন।
অপর এক বাজিকর রোববার এ তথ্য জানান।
আর্থার কিং রবিনসন জানিয়েছেন, তিনি চলতি বছরের শুরুতে বাজি ধরেছিলেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে মারা গেলে উত্তরাধিকার সূত্রে তিন হাজার পাউন্ডের করের বিল তার স্ত্রীর উপর বর্তাবে বলে তিনি ওই বাজিতে উল্লেখ করেন।
বাজিকর উইলিয়াম হিলের মুখপাত্র গ্রাহাম শার্প জানান, আমি শুনেছি, মানুষ ত্রিশ বছর ব্যবসা করার পর কোনও কিছুতে বাজি ধরে। তবে মৃত্যু ঘটবে এমন বিষয়ের ওপর বাজি ধরা সত্যিই অদ্ভুত একটি ব্যাপার। আর্থার হেরে যাওয়ায় আমি খুশি।
রবিনসনের মৃত্যুর প্রেক্ষিতে কিং রবিনসনের স্ত্রী সিনথিয়াকে (৮৫) কর বিল পরিশোধ করতে বলা হলে তাদের দক্ষিণ--পশ্চিম লন্ডনের বাড়িটি বিক্রি করে দেওয়ার প্রয়োজন হতে পারতো বলে রবিনসন আশংকা করছিলেন। ওই বাড়িটিতে রবিনসন ও সিনথিয়া ৫০ বছর ধরে বাস করে আসছে।
বাজিতে হারার পর রবিনসন বলেন, যদিও আমি বাজিতে পাঁচশ’ পাউন্ড হেরে গেছি, তবু এটি আমাকে মানসিক শান্তি দিয়েছে।
