বিক্ষোভকারীদের গুলি করে হত্যার বিষয়টি চীনা কর্তৃপক্ষ স্বীকার করেছে
চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভরত কয়েকজন গ্রামবাসীকে গুলি করে হত্যার বিষয়টি চীনা কর্তৃপক্ষ স্বীকার করেছে।
গুয়াংডং প্রদেশে মঙ্গলবার পুলিশের গুলিতে তিনজন নিহত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
কিন্তু স্থানীয় অধিবাসীরা অভিযোগ করেছেন, পুলিশ ২০ জনকে হত্যা করেছে।
চীনের তিয়ানানমেন স্কোয়ারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের পর এটাই হচ্ছে সর্বশেষ রক্তক্ষয়ী ঘটনা।
এ ব্যাপারে চীনা কর্তৃপক্ষ বিশেষ তদন্ত চালাচ্ছে।
