২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের গোপন বন্দিশিবির নিয়ে তদন্ত চালাবে পোল্যান্ড

পোল্যান্ড ঘোষণা করেছে যে, তাদের দেশে যুক্তরাষ্ট্রের.কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র গোপন কারাগার কিংবা জিজ্ঞাসাবাদ কেন্দ্র রয়েছে -এমন দাবির প্রেক্ষিতে তারা আনুষ্ঠানিক তদন্ত চালাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 10:15 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

পোল্যান্ডের প্রধানমন্ত্রী কাজিমিয়ার মারসিনকিউয়িজ ঘোষণা দেন যে, এ বিষয়ে সুনিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তবে পোলিশ সরকার সব সময়ই এ ধরনের কারাগার বা জিজ্ঞাসাবাদ কেন্দ্রের অস্তিত্বের কথা অস্বীকার করে আসছে।

বিগত কয়েক দিন ধরে অব্যাহত চাপের মুখে সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

এই সপ্তাহের প্রথম দিকে প্রধানমন্ত্রী বলেছিলেন, আলাদাভাবে কাউন্সিল অব ইউরোপ এর  তদন্তের জন্য দেশটির সীমানা খুলে দেওয়া হবে।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র আইন উইদেষ্টা জন বিলিংগার বলেন,  ওয়াশিংটন বিভিন্ন দেশের কাছ থেকে এ ব্যাপারে নিশ্চিত হতে চায় যে, বন্দিদের ওপর নির্যাতন চালানো হচ্ছে না।