ইরাকে হামলার ঘটনায় আল-কায়েদার ৭ সদস্য দোষী সাব্যস্ত
ইরাকে হামলায় জড়িত থাকার অপরাধে আল-কায়েদার সাত সদস্যকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ইরাকের বিচার মন্ত্রণালয় একথা জানায়।
মন্ত্রণালয় জানায়, গত কয়েক সপ্তাহের মধ্যে আল-কায়েদা সদস্যদের দোষী সাব্যস্ত করার ঘটনা এই প্রথম।
অপরাধীদের মধ্যে তিনজন ইরাকি এবং চারজন বিদেশী যোদ্ধা রয়েছে। এদেরকে ১০-২০ বছরের সাজা দেয়া হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইরাকে আত্মঘাতি হামলার জন্য আল-কায়েদার নেতা জর্ডানিয়ান বংশোদ্ভূত মুসাব আল-জারকাবিকে অভিযুক্ত করা হয়েছে।
