অসলোতে আইএইএ এবং বারাদি নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করছেন
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং এর পরিচালক জেনারেল মোহাম্মদ আলবারাদি যুগ্মভাবে শনিবার অসলোতে শান্তির জন্য এ বছরের নোবেল পুরস্কার গ্রহণ করছেন।
বিশ্বব্যাপী পরমানু শক্তির বিস্তার রোধে প্রশংসনীয় অবদানের জন্য তারা পুরস্কৃত হচ্ছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে বারাদি বলেন, সারাবিশ্ব অত্যন্ত— সতর্কতার সাথে ইরানের পারমানবিক কার্যক্রম লক্ষ্য করলেও তিনি দেশটিতে কোন সামরিক হামলার বিপক্ষে।
সংস্থাটি এবং এর পরিচালক সম্মিলিতভাবে একটি নোবেল ডিপ্লোমা, সোনার একটি মেডেল এবং এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন।
বারাদি প্রাপ্ত অর্থ তাঁর নিজ দেশ মিশরে দুস্থদের কল্যাণে ব্যয় করবেন বলে জানিয়েছেন।
হিরোশিমা এবং নাগাসাকিতে ভয়াবহ পারমানবিক হামলার ৬০ বছর পূর্তিতে এ বছর পারমানবিক অস্ত্র বিস্তার রোধে নিয়োজিতদের পুরস্কৃত করা হল।
